মিল খুজে না পাই

-মো: নাজমুল হক
বৈশাখ অাসছে নাকি গেছে বুঝিনাতো কিছু,
সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু।
চৈত্রে দেখি অাষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা,
ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা অার সহা।
মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম,
পৌষে একটু শীতল বায়ু নয়তো সে অার চরম।
অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই অামেজ,
কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ।
অাশ্বিন মাসে দেখিনা অার মাছের ছড়াছড়ি,
ভাদ্রমাসে তাল পেকে অার খায়না গড়াগড়ি।
শ্রাবণ মাসের অঝোর বৃষ্টি অসময়েই বুঝি,
অাষাঢ় মাসে ভারি বর্ষণ পাইনাতো অার খুজি।
জৈষ্ঠ মাসের ফলের বাহার হাট বাজারে নাই,
ছয়ঋতুর বৈশিষ্ট্যের অার মিল খুঁজে না পাই।
১৩.৪.১৯

Comments

Popular posts from this blog

অচেনা পথিক

Out looking is not everything.

উৎসর্গ